Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৩:১০ PM || প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ PM

বাকেরগঞ্জে খাদ্য গুদাম পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।

News Image

শাহিন হাওলাদার /বাকেরগঞ্জ (বরিশাল):প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী খাদ্য গুদাম ও হলতা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
​পরিদর্শনকালে তিনি গুদামগুলোর সার্বিক মজুদ পরিস্থিতি, খাদ্যের মান, সঠিক ওজন ও সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এছাড়া সরকারিভাবে ধান-চাল সংগ্রহের অগ্রগতি এবং বিতরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন।
​পরিদর্শন শেষে ইউএনও বলেন, "সরকারি খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।"
​এ সময় স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তা, গুদাম ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।