Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ PM || প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ PM

সামন্তসেনা মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও পাঠদান অনুষ্ঠান অশ্রুসিক্ত পরিবেশে অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মো. মিজানুর রহমানকে বিদায়

News Image

মোঃ মুহিববুল্লাহ আল মামুন, খুলনা :

খুলনার রূপসায় সামন্তসেনা দারুচ্ছুন্নাত সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি/আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি মাওলানা শফিউদ্দিন নেছারী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য ও পাঠদান করেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুলনা জেলা আমির হযরত মাওলানা আব্দুল্লাহ ইমরান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাম হোসেন, প্রভাষক হাফেজ মাওলানা আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক মাওলানা হাবিবা শারমিন, মোঃ তাবারক হোসেন, এস এম শাহ আলম, মাওলানা আব্দুল হান্নান শেখ, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুল হক, আলহাজ্ব মোঃ সালাউদ্দিন মোল্লা, মাস্টার মারুফ মোড়ল, মোছাঃ সোনিয়া খাতুন, মোছাঃ মাহফুজা খাতুন, মোছাঃ জান্নাত খাতুন, হাফেজ নুরুল ইসলাম, ব্রজেন্দ্রনাথ দাস, মাওলানা নুরউদ্দিন শেখ, সাংবাদিক মোঃ মুহিববুল্লাহ আল মামুন, মাওলানা রিয়াজ খান ও মাওলানা শামীম হোসেন।
অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায়
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আবেগঘন বিদায় আয়োজন। দীর্ঘদিনের শিক্ষক মাস্টার সৈয়দ মোঃ মিজানুর রহমানের অবসর গ্রহণ উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। 
প্রিয় শিক্ষককে বিদায় দিতে গিয়ে �