Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ PM || প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ PM

খুলনা বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ মাহফুজা খাতুন

News Image

বটিয়াঘাটা প্রতিনিধি,

খুলনা জেলা স্বাস্থ্য কর্মকর্তা (সিভিল সার্জন) ডাঃ মাহফুজা খাতুন বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। শনিবার বেলা ১২ টার সময় হাসপাতালে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গেও কথা বলেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যলয় ডাক্তারদের সাথেও কথা বলেন এবং চিকিৎসার বিষয় খোঁজখবর নেন। পরিদর্শন কালে উপস্থিত সিভিল সার্জন ডাঃ মাহফুজা খাতুন,বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান,আরএমও ডাঃ রাহুল বিশ্বাস,ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট জ্যোতির্ময়ী,অফিস সহকারী মোঃ রাজ,মফস্বল প্রেসক্লাব সভাপতি মহিদুল ইসলাম শাহীন,সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, মীর ফারুক হোসেন, উপজেলা মানবাধিকার সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান হাফিজ,মোঃ মজিবর রহমান প্রমুখ। পরিদর্শন শেষে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,এটা আমার নিয়মিত রুটিন পর্যায়ক্রমে জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে থাকি।