প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ PM ||
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২৬, ৮:২১ PM
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
শহিদুল্লাহ্ আল আজাদ. চীফ রিপোর্টারঃ
দেশব্যাপী চলমান “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর অংশ হিসেবে খুলনায় ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে খুলনা জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় খুলনা কালেক্টরেট ভবন ছাড়াও নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ফুলবাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানাবাড়ী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেনপাড়া জহির উদ্দিন গণবিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কেবল একটি নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়; বরং নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন, খুলনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১