Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ PM || প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৫ PM

রূপসায় ছেলেকে হত্যার দেড় মাস পর পিতাকে ও গুলি করে হত্যা করল দূর্বৃতরা

News Image

 মোঃ আবুল হাসানাত

খুলনার রূপসায় ছেলেকে গুলি করে হত্যার ঠিক ৫০ দিন পর পিতা আকতার ঢালী (৬০)কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে উপজেলার আইচগাতী ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় বাসিন্দা। আজ ৫ অক্টোবর (সোমবার)সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  নিহতের বাড়ির পাশে এঘটনা ঘটে।
নিহতের ভাইয়ের মেয়ে জানায়, দেড় মাস আগে আমার চাচাতো ভাই জয় ঢালীকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। তার মৃত্যুর পর চাচা ঘাটের কাজ ছেড়ে দিয়ে সারাদিন বাড়িতেই থাকতেন।প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ আদায় করে বাড়ির পাশে বেঞ্চে বসে প্রতিবেশীদের সাথে গল্প করতেন। আজ কোন প্রতিবেশী না থাকায় তিনি একাই বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি চাচা বেঞ্চের পরে উপুড় হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে।
এ বিষয়ে রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। ঘটনা কারণ এখনো জানা যায়নি, কাউকে গ্রেফতার করা ও সম্ভব হয়নি বিস্তারিত পরে জানাবো।