প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৯:০২ PM ||
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ PM
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার ভেজাল বেকারী ও শিশু খাদ্য পণ্য ধ্বংস করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় প্রসিকিউটর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া ও বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
জানা যায়, গুদারাঘাট এলাকার মামুন মিয়ার মামুন ষ্টোর, আবুল কাশেমের কাশেম ষ্টোর ও খাইরুল ইসলামের আবেদীয়া ষ্টোরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন মেয়াদ উত্তীর্ণ বিস্কিট, চানাচুর, চিপস, নুডুলসসহ প্রায় দুই লাখ টাকার ভেজাল ভোগ্য ও শিশু খাদ্য পণ্য উদ্ধার করে ধ্বংস করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ভবিষ্যতে ভেজাল পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে উদ্ধারকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১