প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ PM ||
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০২৫, ৪:২৯ AM
তেরখাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার দুপুর ১২ টার দিকে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ ও স্বর্ণা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ নুরুন্নবী তুহিন। অন্যানের মধ্যে বক্তৃতা করেন,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও নিউজ-২১ বাংলা টেলিভিশনের তেরোখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান ও পুলিশের এস আই মোঃ সেলিম হোসেন। সভাশেষে বিগত বছরের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পরিবার পরিকল্পনা কর্মী ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল স্বর্ণা। সনদপত্র ও টেস্ট বিতরণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১