Logo
প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ PM || প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২৫, ৭:২০ AM

শহীদ মুগ্ধের স্মরণে রূপসায় মোমবাতি প্রজ্বলন

News Image
এম মুরশীদ আলী 

 “পানি লাগবে পানি” বলতে বলতে গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিল শহীদ মীর মুগ্ধ। ২০২৪ সালে জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা সংগঠক তামিম হাসান লিয়ন এর উদ্যোগে গত ১৮ জুলাই এই রাতে, সরকারি রূপসা কলেজ শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- বলেফুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী বেলাল উদ্দিন ও আসিফ ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনা জেলা, যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার, সদস্য ইসরাত সুলতানা লামিয়া, তরিকুল ইসলাম, মেরাজ আলি হালদার, রূপসা উপজেলা ছাত্র প্রতিনিধি আইয়াত ইসলাম ইমি, সুমাইয়া সাথী, শাহরিয়ার ইমন ঢালি, কাইফ হাসান সহ অন্য শিক্ষার্থীবৃন্দ। 
আরও অংশগ্রহণ করনে- রূপসা থানা ছাত্রদলরে সদস্য সচিব শেখ ইমতিয়াজ আলী সুজন, ছাত্রদল নেতা ফাহিম শেখ, ওমর ফারুক সহ এলাকার সাধারণ জনগণ। 
এই আয়োজন শহীদ মীর মুগ্ধর স্মরণে আত্মত্যাগ স্মরণ করার পাশাপাশি, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনের প্রেরণাকে আরও দৃঢ় করবে বলে সকলের প্রত্যাশা।