প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ১:৩৬ AM ||
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৫, ৭:২৪ AM
রূপসায় খাদ্য বান্ধব ও ওএমএস ডিলার লটারী অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত খাদ্যবান্ধব এবং ওএমএস ডিলার নিয়োগ উপলক্ষে এক লটারী ২২ জুলাই দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
লটারিতে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।
উপজেলা খাদ্য নিযন্ত্রক কর্মকর্তা এমএম ইকবাল হোসেন সভাপতির বক্তৃতায় বলেন- খাদ্যবান্ধবে ৮১ জনের আবেদন জমা পড়ে। তার মধ্যে ৬ জনের নাম বিভিন্ন ত্রুটির কারণে বাছাইতে বাদ পড়ে। অবশেষে ৭৫ জনের মধ্যে লটারি অনুষ্ঠিত হয় এবং ২০ জন সৌভাগ্যবান হয়। তাছাড়া ওএমএস ডিলারে ২৫ টি আবেদন ২৫ জনই যোগ্য। তার মধ্যে লটারিতে ৩ জন সৌভাগ্যবান হয়। আবেদনকারী প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে লটারি সম্পন্ন হয়েছে।
খাদ্যবান্ধবের ডিলার হলেন- আইচগাতী ইউনিয়নে- রাজু মল্লিক, শেখ আসাদুজ্জামান, মো. বাবুল হোসেন, গোলাম মোস্তফা তুহিন, শেখ অনিক আর রশিদ। শ্রীফলতলা ইউনিয়নে- মো. আজমির হোসেন, শেখ মাহমুদ আলম, মো. মারজানুজ্জামান। নৈহাটি ইউনিয়নে- শেখ রয়েল আযম, মো. দিদার আলী, আবু সাঈদ শেখ, আবু সাঈদ গাজী। টিএসসি ইউনিয়নে সুলতানা আক্তার, হালিম হোসেন খান। ঘাটভোগ ইউনিয়নে- মো. জাহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম পাইক, মো. ফরিদ শেখ, ফারহানা আক্তার কেয়া। তাছাড়া ওএমএস ডিলার হলেন- আইচগাতীতে- নাসিমা খাতুন, নৈহাটিতে- মারুফ শেখ এবং টিএসবিতে- মো. সাইদুল ইসলাম প্রমুখ।
এসময় ইউনিয়ন চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন
গনমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১