প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ২:৫৭ PM ||
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০২৫, ৭:৩৪ AM
তেরখাদায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালা
তেরখাদা প্রতিনিধিঃ
আজ ২২ জুলাই দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন'র সভাপতিত্বে এবং ডেন্টাল সার্জন মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল মান্নান। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম দেবনাথ, সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম, মোঃ আকাশ মাহামুদ হৃদয়, ব্র্যাকের অফিসার ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ, খুলনা, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম। গত ২২ জুলাই এবং ২১ জুলাই (দুই দিন) ব্যাপী এ কর্মশালায় ৬টি ইউনিয়নের ৫৪জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় 'যা বাস্তবায়নের জন্যেও অংশগ্রহণকারীদের উপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১