প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১২:৪১ AM ||
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ PM
নওগাঁর পোরশা গাঙ্গুরিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ বায়জিদ হোসেন রব্বানীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও মাদ্রাসার সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, ছাত্রদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ বায়জিদ হোসেন রব্বানী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১