ঢাকা | বঙ্গাব্দ

৪১ তম বর্ষে সেরা ভাবনা ও পরিবেশ এর জন্য ছিনিয়ে নিলো - -সেরা জগৎশ্রী সম্মান ২০২৫ ।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
৪১ তম বর্ষে সেরা ভাবনা ও পরিবেশ এর জন্য ছিনিয়ে নিলো  - -সেরা জগৎশ্রী সম্মান ২০২৫ ।
সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা,  পশ্চিমবঙ্গ

আজ ২৯ শে সেপ্টেম্বর সোমবার, ঠিক সন্ধ্যা সাত‌ টায়, সল্টলেক এফ ই ব্লক এর সংযোগস্থলে- সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের, ৪১ তম বর্ষের ভাবনা ও পরিবেশের এর জন্য , ১৫ টি ভাবনাকে বিচারের মধ্য দিয়ে, এবং বিচারক ও সমস্ত সংবাদ মাধ্যমদের বিচারে , সেরা ভাবনা ও পরিবেশের উপর, দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায়, সেরা জগৎশ্রী সম্মান 2025 এ ভূষিত হয়েছেন । এই সম্মান পেয়ে ক্লাবের সকল সদস্যরা ও মহিলারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। সম্মান পেয়ে আনন্দে মেতে উঠেন ।  দুর্গার বোধনের সাথে সাথে সম্মান পেয়ে। আনন্দিত চিত্রশিল্পীরাও, যাদের কঠোর পরিশ্রমে এই ভাবনা সবার সামনে আলোকিত হয়ে উঠেছে। 
সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন , ৪০ বছর ধরে কমিউনিটি হলে দুর্গোৎসব করতেন, এই বছর তারা এই মাঠটি পেয়ে একটি নতুন ভাবনা তুলে ধরার চেষ্টা করেছিলেন, নারীদের মনোবল বাড়াতে, নারীদের নিয়ে কিছু করতে, তাই ৪১ তম বর্ষে তাহাদের ভাবনা ছিল ---"জাগরী"  নারী শক্তি জেগে উঠো, তবে শুধু নারী শক্তি নয়, নারীদের সাথে সাথে পুরুষ সমাজ কেউ জেগে ওঠার কথা বলেছেন।। আর এই ভাবনায় সকল দর্শক ও  এলাকাবাসীর মনে আন্দোলিত হলো নতুন কিছু শক্তি পাওয়ার। 
ক্লাবের উদ্যোক্তা রাখি সরকার বলেন, আমরা খুব খুশি, এই খুশী এনে দিয়েছে আমাদের চিত্রশিল্পীরা, যাহারা দিনরাত পরিশ্রম করে জল বৃষ্টির মধ্যে আমাদেরকে এইরকম একটি ভাবনা চিত্রশিল্পের মধ্য দিয়ে উপহার দিয়েছেন। চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও রাজীব শূর মহাশয়, প্রথমটা আমাদের মনে একটু সংশয় ছিল কি হবে, কিন্তু চিত্রশিল্পীদের অক্লান্ত পরিশ্রমে এবং তুলির টানে আমাদের ভাবনাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন , আমরা তাহাদের কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ সংবাদমাধ্যমের কাছে, যাহারা এই ভাবনাকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদেরকে পুরস্কৃত করে আরো এগিয়ে চলার পথ দেখিয়েছেন। আমাদের মনের সাহস বাড়িয়ে দিয়েছেন, কৃতজ্ঞ আমাদের সদস্যদের কাছে, যে সকল মহিলা ও পুরুষ সদস্যরা, ৪১ বছর ধরে আমার পাশে থাকার চেষ্টা করেছেন। নতুন একটা ভাবনা এনে দিয়েছিলেন। নারী শক্তি ছড়িয়ে পড়ুক দিকে দিগন্তে  , 



প্রখ্যাত চিত্রশিল্পী ও বিভিন্ন পুরস্কারে ভূষিত চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও রাজীব শূর বলেন, আমরা কৃতজ্ঞ ক্লাব কর্তৃপক্ষের কাছে ও সকল নারী শক্তির কাছে, যাহারা ভাবনাটা ভেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আমরা চেষ্টা করেছি ভাবনাটাকে চিত্রের মধ্য দিয়ে তুলে ধরার, কম সময়ের মধ্যে কতটা পেরেছি জানিনা, তবে আগামী দিনে যদি সময় বেশি পাই  বা দায়িত্ব দেওয়া হয়, তাহলে আরো ভালো করার চেষ্টা করব, তবে ভাবনার মধ্য দিয়ে পুরস্কৃত হওয়ায় আমরা আরো খুশি। আরো নতুন নতুন ভাবনায় নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাক এই কামনা করি। আর সকলের জন্য রইল শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, আর ভালো কাটুক।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে একট

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে একট