ঢাকা | বঙ্গাব্দ

তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারী'র শুভ জন্মদিন আজ!

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারী'র শুভ জন্মদিন আজ!

বরিশাল প্রতিনিধি:

 আজ ৩ সেপ্টেম্বর তরুণ বিশিষ্ট ব্যবসায়ী পাটোয়ারী এক্সেসরিজ ইন্ডা: ব্যবস্থাপনা পরিচালক ও সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রহমত পাটোয়ারী'র শুভ জন্মদিন আজ। এই দিনে তিনি বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাবেক সফল মেম্বার মোঃ শাহজাহান পাটোয়ারী। রহমত পাটোয়ারী সৈয়দ আব্দুল মান্নান আলিম মাদ্রাসা থেকে ২০০৯ সালে দাখিল পাশ করেন, ২০১৪ সালে  বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এইচএসসি পাশ করেন এবং সাভার সিটি বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে বিএসসি এবং মানারত ইউনিভার্সিটি থেকে এমএসসিপাশ করেন।
সম্প্রতি করোনাকালে তার নিজ এলাকায় এবং ফেনীতে বন্যা কবলিত এলাকায় তার সাধ্যমত নানাভাবে সাহায্য করে ভূয়সী প্রশংসা পেয়েছেন রহমত পাটোয়ারী। সব সময়ই তিনি তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী।
পাটোয়ারী এক্সেসরিজ ইন্ডা: ব্যবস্থাপনা পরিচালক রহমত পাটোয়ারী মুঠোফোনে বলেন তার জন্মদিন উপলক্ষে সহকর্মী,বন্ধুমহল ও স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সকলের কাছে দোয়া চেয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাউল গান বাংলাদেশের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ----

বাউল গান বাংলাদেশের আদি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ----