ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদায় আজিজুল বারী হেলাল...... জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
তেরখাদায় আজিজুল বারী হেলাল......  জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

তেরখাদা প্রতিনিধিঃ  

কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি গণ মানুষের সংগঠন। তিনি বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকেই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি অতীতে যেমন গণতন্ত্রের পথে ছিলো, আগামীতে ও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। তিনি আজ ১৮ অক্টোবর বিকেল ৪টার দিকে  নাচুনিয়া জুনারী সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বি এন পি) তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার দ্বি বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সাচিয়াদহ  ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য খান গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপি নেতা মোল্লা  খায়রুল ইসলাম, মোঃ আনিসুর রহমান, মোঃ আরিফুর রহমান, প্রধান বক্তা  হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপির সদস্য আব্দুন নালাম মল্লিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বি এনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদার, সরদার আব্দুল মান্নাম, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমূল হক ও মোল্যা হুমায়ূন কবির। অন্যান্যের হধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মোয় মিল্টন মুন্সী, আবুল হোসেন বাবু মোল্যা, সোহাগ মুন্সী জামাল বিশ্বাস, সাবু মোল্লা, আলমগীর হোসেন, পলাশ মেম্বার,ফেরদৌস সরদার, হালিম, রাজু শেখ, রাজু বিল্লাহ,লুনিক লস্কর,বাদশা মোল্যা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রত

খুলনায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রত