আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২১ অক্টোবর( মঙ্গলবার) বেলা ১১ টায় শিশুদের হাত ধোঁয়া শিক্ষার মাধ্যমে উপজেলা চত্বরে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম। জনস্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী জয় প্রকাশ মজুমদার,উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাসেল এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, সহকারী অফিসার আলী আকবর, পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, জেজেএস - ম্যাক্স সংস্থার সি এমডিও ফারুক আল মাসুদ।
নতুন সংবাদ প্রতিদিন