খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ লা ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন,সরদার আঃ মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্লা মাহাবুর রহমান,মোল্যা কবির হোসেন, আব্দুল্লাহ হেল কাফি শখা,শেখ শাহিনুর রহমান শাহিন,হাবিবুর রহমান হবি, অরুণ গোলদার, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল,খান আফজাল হোসেন,ওমর আকুঞ্জি,বিএম জহুরুল হক,ডাঃ আলমগীর হোসেন, প্রভাষক মঞ্জুর রশিদ,মোল্যা মশিউর রহমান, ফয়সাল চৌধুরী,জিএম মনিরুজ্জামান সোহাগ, মাষ্টার আইয়ূব হোসেন, শেখ মাহাবুর, মাষ্টার সেলিম হালদার,সাইকুল গাজী, শেখ আব্দুল মান্নান, শেখ শাহনেওয়াজ হোসেন,খান জিয়াউর রহমান জীবন, আবরার হোসেন সৈকত, রহমতুল্লাহ, শেখ ফরিদ, মাওলানা আব্দুস সালাম আজাদ, হাফেজ মতিয়ার রহমান, আঃ কাদের,মাও খলিলুর রহমান,আশিকূল ইসলাম, আবুল হোসেন সরদার, নিত্যানন্দ মন্ডল,সরদার বিল্লাল হোসেন, নিলোৎপল মন্ডল, শাহাদাত হোসেন, আহম্মেদ আলী, হেমায়েত রশিদ খান, জামিনুর রহমান, শহিদুল মোড়ল,মোনায়েম গাজী, শফিকুল খান,দেলোয়ার হোসেন, আঃ সালাম,সায়েদুজ্জামান বাবু, আব্দুল হক লিটন,মোল্যা মিজানুর রহমান, ইমরান খান,প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান ও এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন। দোয়া পরিচালনা করেন মুফতি ফয়জুল করিম। দোয়া মাহফিলে ১৪ ইউনিয়ন থেকে হাজার দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন সংবাদ প্রতিদিন