আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রুপসা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ,ফলজ ও ঔষধি প্রজাতির মোট ৭ হাজার ৮ শতটি গাছের চারা বিতরণ করা হয়। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.মো.আহসান হাবিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম আলী আকবর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান প্রমুখ।
নতুন সংবাদ প্রতিদিন