ঢাকা | বঙ্গাব্দ

তেরখাদায় বিএনপি নেতা ফেরদৌস মোল্যার ইফতারী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
তেরখাদায়  বিএনপি নেতা ফেরদৌস মোল্যার  ইফতারী বিতরণ

তেরখাদা প্রতিনিধিঃ    

তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য, সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ফেরদৌস মোল্যার ব্যক্তিগত উদ্যোগে কাটেঙ্গা বাজারে  হাট চলাকালীন সময়ে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলালের সৌজন্যে এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়  ইফতারী বিতরণ  করা হয়।  ফেরদৌস মোল্যা নিজ হাতে  হাট/বাজারে আগত শত শত জনসাধারণের  মাঝে  ইফতারী বিতরণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  বিএনপি নেতা ফেরদৌস মোল্যা বলেন, খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য, মানবতার  মূর্ত প্রতীক এসকে আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে খুলনা-০৪ আসন তথা রূপসা- তেরখাদা- দিঘলিয়া উপজেলার প্রতিনিধিত্ব করছেন এবং জনগণের আশা আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছেন  এ লক্ষ্যে এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী  মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আজকের এই ইফতারী বিতরণের আয়োজন করা হয়েছে। 

বাজারে আগত জনসাধারণ বলেন, তেরখাদা সদরের ঐতিহ্যবাহী কাটেঙ্গা বাজারে  শত শত মানুষের  মাঝে এ আয়োজন করায় জনমনে  স্বস্তি ফিরেছে। বিএনপি নেতা ফেরদৌস মোল্যা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলালের  জন্য জনসাধারণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক পুত্র একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্হান অর্জন।

সাংবাদিক পুত্র একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্হান অর্জন।