ঢাকা | বঙ্গাব্দ

খুলনা লবণচরা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
খুলনা লবণচরা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা 

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় কেএমপির লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজজামান
এর সঠিক দিকনির্দেশনায় ৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে। 
গতকাল মঙ্গলবার ১৩ ই জানুয়ারী বেলা ২ টার সময় কেএমপি খুলনার লবণচরা থানাধীন খুলনা- মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে মেসার্স শেফা মেডিকেল এর সামনে পাকা ফুটপথের উপর আসামী মোঃ খলিল হাওলাদার (৪০), পিতা-মোঃ আমির হওলাদার,সাং-আলগী পাতাকাটা,থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর। 
বর্তমান ঠিকানা নিউজ প্রিন্ট গেট (জনৈক মান্নান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা- খালিশপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করেন। তার হেফাজত ইহতে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন। যার বাজার মুল্য সাড়ে ৩ লাখ টাকা।

 গ্রেফতারকৃত আসামী মোঃ খলিল হাওলাদার (৪০) এর বিরুদ্ধে লবণচরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। থানার ওসি জানান, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহৃত রয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাপাসিয়া  মডেল স্কুল অ্যান্ড কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ

কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ