নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর আদালত পাড়ায় রাজন ও হাসিব নামের দুই যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসা উপজেলার বাগমারা গ্রামের এজাজ শেখের ছেলে মোঃ রাজন ও নগরীর নতুন বাজার এলাকার মোঃ হাসিব হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর গুলি বর্ষণ ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, আদালতের সামনে দুই জনকে গুলি করা হয়েছে। এ ঘটনা তদন্ত চলছে। প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবীরা।
নতুন সংবাদ প্রতিদিন