বরিশাল প্রতিনিধি
বাকেরগঞ্জে বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিনা প্রতিদন্ধিতায় জয় লাভ করছে,, ৭.৮.৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুমা আক্তার। অভিভাবক সদস্য হিসেবে সংরক্ষিত নারী আসনের জন্য বিদ্যালয়ে দুটি ফরম জমা হয়। দুজন প্রার্থীই উচ্চ শিক্ষিত এ যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচনী যুদ্ধে মাঠে নামলেও সাধারণ মানুষের সাড়া না পেয়ে নিজের মান বাঁচাতে শাহীনুর নামে একজন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে, অন্য কোনো প্রতিদ্বন্ধী পার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় রুমা আক্তার কে বিজয়ী ঘোষণা করা হয়। সৎ যোগ্য উচ্চ শিক্ষিত একজন অভিভাবক সদস্য পেয়ে অভিভাবকরা সহ স্থানীয়দের মধ্যে ব্যপক আনন্দের মাত্রা যুক্ত হয়। বোয়ালিয়া ঐতিহ্যবাহী হাওলাদার পরিবারের সন্তান মরহুম ইয়াকুব আলী হাওলাদারের পূত্র বধু রাজা চৌকিদারের স্ত্রী রুমা আক্তার ইতিপূর্বে ইউপি নির্বাচনে অংশ নিয়ে ৮০% ভোট পেয়ে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করছেন। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন কালে কারো প্রতি কখনো অভিচার করছেন এমনটা শোনা যায়নি। বরংশ সাধারণ মানুষের সঙ্গে তার রয়েছে আন্তরিক সৌহার্দ্য পূর্ণ সম্পার্ক,। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ম, শিক্ষার মান বৃদ্ধিতে ভূমিকা রাখতে তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছেন।
নতুন সংবাদ প্রতিদিন