ঢাকা | বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে উপজেলা তাতীদল গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
কোম্পানীগঞ্জে উপজেলা তাতীদল গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের উপজেলা শাখা গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক উসমান খান এর সভাপতিত্বে এবং সিলেট জেলা তাতীদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ নবী হোসেন এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাতীদলের সাবেক সভাপতি ও বর্তমান সিলেট জেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শুক্কুর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বজলু মিয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক উমর ফারুক, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি এবং সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমানউল্লা আমান।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও জেলা তাতীদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ চৌধুরী রাজ, উপজেলা তাতীদলের কর্মী ও সদস্য আজিজ মিয়া, নুর মোহাম্মদ, মুছা মিয়া, কালা মিয়া, রফিকুল ইসলাম, আশিকুল ইসলাম লিটন, রবি হোসেন, ইব্রাহিম মিয়া, আব্দুল আলিম মাখন, আজিদ মিয়া, বাবুল মিয়া, আব্দুল আহাদ, জলাল মিয়া, নুরুল ইসলাম, বাহাদুর মিয়া, মফিল মিয়া, সুজন মিয়া, সুরুজ আলী, দুলাল মিয়া, হবীব মিয়া, ফয়েজ আহমদ, গনি মিয়া, সুহেল মিয়া, সুজন আহমদ, ছমির আলী, ফারুক মিয়া, রহিম মিয়া প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা সেবুল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাম্মেল হুসাইন (পাশা), ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জামির হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব কবির আহমদ, এবং ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন ছাত্রদলের সদস্য রাকিবুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, আগামী দিনে উপজেলা তাতীদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে বিএনপির আন্দোলনকে গতিশীল করতে হবে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় নতুনতারা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ

খুলনায় নতুনতারা সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ