ঢাকা | বঙ্গাব্দ

খুলনার ৫টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
খুলনার ৫টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা

খান আরিফুজ্জামান(নয়ন),খুলনাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে খুলনার ৫টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।
খুলনার ৫টি আসনে প্রার্থী হলেন যারা : খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম