ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জ যুবদলের আদর্শিক ও সাহসী কাণ্ডারি এইচএম হাসান ইমাম খোকন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
বাকেরগঞ্জ যুবদলের আদর্শিক ও সাহসী কাণ্ডারি এইচএম হাসান ইমাম খোকন

​শাহিন হাওলাদার বরিশাল প্রতিনিধি :

 বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা যুবদলের রাজনীতিতে এক উজ্জ্বল, বিশ্বস্ত ও আদর্শিক নেতৃত্বের নাম এইচএম হাসান ইমাম খোকন। থানা যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার প্রতীক ও যুবদলের অন্যতম প্রধান আইকন হিসেবে পরিচিতি লাভ করেছেন।
​রাজনীতির দীর্ঘ পথচলায় খোকন সবসময় সৎ নীতি, আদর্শ ও কর্মীবান্ধব মনোভাব বজায় রেখেছেন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে তাঁর সক্রিয় ও সাহসী ভূমিকা নেতাকর্মীদের নতুন করে প্রাণিত করে। ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর রাজনীতি প্রধান লক্ষ্য।
​স্থানীয় নেতাকর্মীদের মতে, এইচএম হাসান ইমাম খোকন কেবল একজন পদধারী নেতাই নন; বরং অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক অকুতোভয় কণ্ঠস্বর। সাধারণ নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা, কর্মীদের সুসংগঠিত রাখা এবং থানা যুবদলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে তাঁর অবদান অতুলনীয়।
​তৃণমূলের যুবসমাজ মনে করে, সততা, নিষ্ঠা ও রাজনৈতিক দূরদর্শিতার সমন্বয়ে এইচএম হাসান ইমাম খোকন আগামী দিনে বাকেরগঞ্জ যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল নেতৃত্ব উপহার দিয়ে যাবেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না