আল মাহমুদ প্রিন্স, খুলনা
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। রোববার বাদ জোহর পূর্ব রূপসা ঘাট চত্বরে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।
প্রধান অতিথি বলেন, রূপসা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি অবিলম্বে রূপসা ঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক। জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী, মোল্লা খায়রুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি এড. তসলিমা খাতুন ছন্দা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোমিনুর রহমান সাগর, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ মনিরা সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, বিএনপি নেতা বাদশা জমাদার, নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি সদস্য মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি সদস্য আনোয়ার হোসেন খান, নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য দিদারুল ইসলাম, মোঃ কবির শেখ, আমিরুল ইসলাম তারেক, আঃ হালিম মোড়ল, মিকাইল বিশ্বাস, মোঃ মারুফ হোসেন, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, শ্রমিক দল নেতা ইউনুস গাজী, মাসুম বিল্লাহ,
সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, মিজানুর রহমান, মাইনুল হাসান, থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী জাকারিয়া, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল হক পাপ্পু, সাধারণ সম্পাদক জাম্নাতুল নাইম, ছাত্রদল নেতা আল-আমিন শেখ, মোঃ হান্নান শেখ, সালমান শেখ, বক্কর শেখ, রূপসা কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি জিহাদ মোল্লা রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়াস মুন্সী, যুবদল নেতা মাসুদ মীর, মেহেদী হাসান,
রূপসা উপজেলা হকার্স ইউনিয়ন নেতা আব্দুর রাজ্জাক, জাকির হোসেন কবিরাজ, আমজাদ হোসেন, মোঃ মোতালেব শেখ, নজু মিনা, ইশারাত হাওলাদার, মোঃ রফিক শেখ, জামাল শেখ, আল-আমিন, মোঃ হাসান, নান্না তালুকদার, আল-আমিন তালুকদার, শহিদ শেখ, মোঃ ইব্রাহিম শেখ, মোঃ রনি প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি আনিসুর রহমান।
নতুন সংবাদ প্রতিদিন