ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ির দিঘীনালায় আনসার ও ভিডিপির "সঞ্জীবন পাইলট প্রকল্প" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
খাগড়াছড়ির দিঘীনালায় আনসার ও ভিডিপির "সঞ্জীবন পাইলট প্রকল্প" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

৮ নভেম্বর-২০২৫ খ্রি. শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘীনালা উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক'র বিশেষ উদ্যোগ “সঞ্জীবন পাইলট প্রকল্প” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস (রেঞ্জ কমান্ডার, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম)। এছাড়া বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দিঘীনালা উপজেলার দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং হিল ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



মতবিনিময় সভায় উপমহাপরিচালক আনসার ও ভিডিপি সদস্যদের পেশাগত দায়িত্বশীলতা, শৃঙ্খলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের কার্যক্রমের গুণগত মানোন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “সঞ্জীবন পাইলট প্রকল্পের মূল লক্ষ্য হ'ল বাহিনীর প্রশিক্ষিত ও কর্মঠ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় আত্মনির্ভরশীল করে তোলা।” এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বীতার মাধ্যমে টেকসই উন্নয়নের একটি সফল মডেল তৈরি করা সম্ভব, যা পরবর্তীতে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এরপর উপমহাপরিচালক মানিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে নবনির্মিত ভবন পরিদর্শন করেন এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক নবনির্মিত ভবনের সার্বিক উন্নয়ন, সেবামূলক কার্যক্রমের মান এবং মাঠ পর্যায়ের জনকল্যাণকর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামী উজির

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামী উজির