ঢাকা | বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামী উজিরপুর সমাবেশ ও গণ মিছিল।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত ইসলামী উজিরপুর সমাবেশ ও গণ মিছিল।

এ এইচ অনিক বিশেষ প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ মিছিল এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার নায়েবে আমির,  কেন্দ্রীয় মজলিসেসুরার সদস্য ও বরিশাল ২ উজিরপুর বানরি পাড়া আসনের সংসদ  সদস্য নমিনি সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।


 আরো বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য হাফেজ মাওলানা কাউসার হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর আমির আল আমিন সরদার,ইসলামী ছাত্রশিবিরের  উপজেলার সভাপতি মোহাম্মদ জুবায়ের আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান, উপজেলা সংস্কৃতিক বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক  সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামির জাতীয় ৭ দফা  মেনে নেওয়ার জন্য ইনটারিন সরকারের কাছে দাবি জানানো হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ

বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ