ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
নওগাঁর আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় নওগাঁর আত্রাইয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, খতম এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
এ সময় আত্রাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আত্রাই উপজেলা বিএনপি, নওগাঁ-এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে অন্তর্

স্বতন্ত্র ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্তে অন্তর্