আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
খুলনার রূপসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে গাজী মেমোরীয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সমাবেশ শনিবার (৫ জুলাই) বিকালে রাহিমনগর মানিক সরদারের বালুর মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: রেজাউল কবির খান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ, উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, নৈহাটি ইউনিয়ন আমীর মুফতি মাওলানা মহিউদ্দীন শেখ, শ্রীফলতলা ইউনিয়ন সেক্রেটারি আব্দুল কাদের, নৈহাটি ইউনিয়নের সহকারী সেক্রেটারি মাও: কারী মামুনুর রশীদ, ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম, ওয়ার্ড ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাহিন।
নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোস্তফা বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আব্দুল কাদেরের পরিচালনায় বক্তব্য রাখেন, মাসুম বিল্লাহ, হাদিসুর রহমান বুলবুল, হাফেজ মাও: মিজানুর রহমান, মো: আঃ রহিম, মোহাম্মদ মাহিন।
নতুন সংবাদ প্রতিদিন