আব্দুল কাইয়ুম খান
গত ১২ নভেম্বর খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ও ঝিনাইদা জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৪ লঙ্গনের দায়ে ঝিনাইদা জেলার কালিগঞ্জ উপজেলার এইচ এম বি এম ব্রিকস , এ এম বি এম ব্রিকস ও কোহিনুর মুনসুর ব্রিকস নামের ৩টি ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনতাসির রহমান, পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগের উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ঝিনাইদা জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ ও কালিগঞ্জ থানা পুলিশ । অবৈধ ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।
নতুন সংবাদ প্রতিদিন