আল মাহমুদ প্রিন্স
‘সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চ শিক্ষায় জাপান গমন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ মতবিনিমিয় সভার আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) খুলনা এ সভার আয়োজক।
প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের যুগ্ম-সচিব মোঃ মোশারাফ হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনার অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। আলোচনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান ড. আব্দুল্লাহ আল হুমায়ূন, ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নির্মাতা মোঃ সামিউল ইসলাম।

অন্ষ্ঠুানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ। মতবিনিময় সভায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধানগণ এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪২ সালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যাত্রা শুরু করে।
নতুন সংবাদ প্রতিদিন