ঢাকা | বঙ্গাব্দ

ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের বশতঘর পুড়ে ছাই

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2025 ইং
ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের বশতঘর পুড়ে ছাই

ছাতক প্রতিনিধিঃ

ছাতকের প্রতিপক্ষের দেয়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় প্রতিপক্ষের ইলিয়াস আলী, ফজল করিম, আব্দুল হাই ও রুস্তম আলীসহ ১৬জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫/৭জনকে আসামি করে ছাতক থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম। আগুনে ঘরটিতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  
শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলাম পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লুবিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু দিন পুর্বে বিবাদিদের সাথে একটি মারামারিতে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর মামলা মোকদ্দমার ভয়ে বাড়িতে কোন পুরুষের উপস্থিতি না থাকায় মৃত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম ঘরের অন্যান্য মহিলাদের নিয়ে অবস্থান করছিলেন। ঘটনার দিন রাতে বাড়িতে কিছু সংখ্যক পুরুষের কথাবার্তা শুনে তিনি ঘরে থাকা মহিলাদের নিয়ে দরজা খুলে দা, রামদাাসহ প্রতিপক্ষের ইলিয়াস আলীসহ অন্তত ২০/২৫ জন লোককে দেখতে পান। 


এসময় প্রতিপক্ষের লোকজন তাকে ও বাড়িতে অবস্থান করা মহিলাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে গোয়ালঘর সংযুক্ত বশত ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ঘরে থাকা মালামাল পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে এলাকায় অন্য একটি বিষয় তদন্তে আসা পুলিশসহ স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্যামনগর থানার এস আই  মোরসালিনের বিরুদ্ধেনমহা পুলিশ পরিদর্শক

শ্যামনগর থানার এস আই মোরসালিনের বিরুদ্ধেনমহা পুলিশ পরিদর্শক