ঢাকা | বঙ্গাব্দ

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2026 ইং
খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

আব্দুল কাইয়ুম খান 

গতকাল ১৪ মে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা জেলার,  ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) লংঘন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম। উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক  সরদার শরীফুল ইসলাম এবং খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক  মোঃ আসিফ আলম । এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ।
মোবাইল কোর্ট এ রিপা ব্রিকস কে ২ লাখ টাকা ও বাহার ব্রিকস কে ২ লাখসহ  ইটভাটা ২ টি কে    ৪ লাখ টাকা  জরিমানা ধার্য পূর্বক আদায়  করা হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে  ইটভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।  অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে একই এলাকায় অবস্থিত আল্লাহর দান ব্রিকস ও সরদার ব্রিকসের আগুন  ফায়ার সার্ভিস এর মাধ্যমে নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ।
পরিবেশ দূষণ রোধে  খুলনায় পরিবেশ অধিদপ্তরের এ ধরণের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয় ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের আহ্বানে, অভয়ার রাত দখ

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের আহ্বানে, অভয়ার রাত দখ