ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশনের অনলাইন মিটিং অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2025 ইং
বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশনের অনলাইন মিটিং অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশনের অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশন (বেসকা)-এর উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হ'ল সংগঠনের গুরুত্বপূর্ণ এই অনলাইন মিটিং। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া এ ভার্চুয়াল বৈঠকে প্রতিষ্ঠানটির সভাপতি নিজাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। মিটিংয়ে ধারাভাষ্যের মানোন্নয়ন ও সদস্যদের দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তর আলোচনা হয়। নতুন সদস্য ও জেলা কমিটি অনুমোদন সংক্রান্ত বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। এ ছাড়া সংগঠনের সাংগঠনিক শক্তিকে আরও কার্যকর ও গতিশীল করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সভাপতি নিজাম উদ্দিন আহমেদ বলেন, “সমস্ত সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সংগঠনের সম্প্রসারণ ও পেশাদারিত্ব ধরে রাখতে এ ধরনের নিয়মিত মিটিং অত্যন্ত জরুরি। আমরা ধারাভাষ্যকে আরও সুন্দর, আধুনিক ও গ্রহণ যোগ্য করতে কাজ করে যাচ্ছি।” মিটিংয়ে ধারাভাষ্যের মানোন্নয়ন ও সদস্যদের দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তর আলোচনা সভায় অংশগ্রহণ করেন-বাংলাদেশ ইমারজিং স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন (বেসকা)'র মোহাম্মদ নিজাম উদ্দিন'র সভাপতিত্বে বেসকা'র সাংগঠনিক সম্পাদক বর্তমান বাংলাদেশ বেতারের উপস্থাপক মো. শাহিন আলম'র উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন জেলার কন্ঠযোদ্ধাদের একটি সফল জুম মিটিং সম্পন্ন হয়েছে। এই মিটিংয়ে জেলা এবং বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন এবং অনুমোদন এবং এই সংগঠনটিকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এতে সংগঠনের কোষাধ্যক্ষ আমানুল্লাহ আমান, অপু দেওয়ান, লিটন, বাবুল, আরিফুল, গোলাম ইয়াসিনসহ আরও অনেকে এই মিটিংয়ে যোগদান করে ছিলেন। মিটিংয়ে উপস্থিত সদস্যরা ভবিষ্যতে আরও সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. রাজনের পথসভা ও গণসং

বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. রাজনের পথসভা ও গণসং