নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর অনুমতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কে আহ্বায়ক, বাকেরগঞ্জের কৃতি সন্তান এ্যাড. কে এম কামরুজ্জামান নান্নু কে সদস্য সচিব এবং ড.কে.এম.আই. মন্টি কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষনা দেওয়া হয়।
সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন সংবাদ প্রতিদিন