ঢাকা | বঙ্গাব্দ

কলাবাড়িয়ায় গণসংযোগ শেষে ৭ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
কলাবাড়িয়ায় গণসংযোগ শেষে ৭ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার মঙ্গলবার দিনব্যাপী কলাবাড়িয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। গণসংযোগ শেষে সন্ধ্যায় তিনি কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী বাজারস্থ ৭ নং ওয়ার্ডের নতুন নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে  আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কলাবাড়িয়া ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মোস্তাক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন,
“জনগণের কল্যাণে কাজ করতে চাই। এ দেশের শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা সম্পর্কে খোঁজখবর নেন 
তিনি আরও বলেন,
“নড়াইল-১ আসনের উন্নয়নকে ত্বরান্বিত করতে একটি সুপরিকল্পিত রোডম্যাপ নিয়ে আমি কাজ করছি। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান—প্রতি খাতেই বৈপ্লবিক পরিবর্তনের জরুরি প্রয়োজন। জনগণের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবো। ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়; মানুষের সেবা ও কল্যাণের জন্য। কলাবাড়িয়া ইউনিয়নের প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষের সমস্যা আমি জানি। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে মানবিক সমাজ গড়াই আমাদের প্রতিশ্রুতি।”
আরও বলেন,
“এলাকাবাসীর ভালোবাসা ও আস্থাই আমাকে দায়িত্বশীল করে তুলছে। এই আসনকে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তরুণদের কর্মসংস্থান, নারীদের স্বনির্ভরতা এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে আমাদের অগ্রাধিকার।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“শৃঙ্খলা ও ভদ্র আচরণ বজায় রেখে জনগণের দোরগোড়ায় যেতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামনে তুলে ধরতে হবে। ভোটারদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান দায়িত্ব।”
অন্তিম বক্তব্যে তিনি বলেন,
“আমি মানুষের ভালোবাসায় বিশ্বাস করি। জনগণই আমার শক্তি। দোয়া, সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকলে নড়াইল-১ আসনকে পরিবর্তনের দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে ইনশাআল্লাহ সফল হবো।”
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে জেলা সূরাহ সদস্য হাফেজ মোঃ জাকারিয়া,
উপজেলা আমির তরিকুল ইসলাম,উপজেলা সেক্রেটারি আলমগীর হোসাইন,
উপজেলা সূরাহ সদস্য (কর্ম পরিষদ) মোঃ দবিরউদ্দিন,
ইউনিয়ন জামায়াতের আমির মোঃ জবেদ আলী,
সেক্রেটারি মোঃ মিলন মাস্টার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল ফকির, সহ-সভাপতি শামসুল হক শিকদার,


৭ নং ওয়ার্ড সভাপতি আক্তার শিকদার,
সেক্রেটারি মিটু মোল্লা,
অফিস প্রধান এমদাদুল মোল্লা,অফিস পরিচালনা দ্বীন ইসলাম শেখ,জিহাদ মোল্লা,
মিজান চৌধুরী,তালুকদার শরিফুল ইসলামসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী কার্যালয়—
৭ নং ওয়ার্ড, কান্দুরী বাজারস্থ—আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানিপাড়ায় অরু

নড়াইলে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানিপাড়ায় অরু