ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলা অনুষ্ঠিত

নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ

 রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ এর আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলা ৩ ডিসেম্বর  বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 
খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও খুলনা এজাজ ফুটবল একাডেমি।
তুমুল উত্তেজনাপুর্ন খেলার প্রথমার্ধে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব মুহুর মহুর আক্রমন চালালেও খুলনা এজাজ ফুটবল একাডেমি প্রতিটি আক্রমন শক্ত ভাবে প্রতিহত করায় তারা গোল নামক সোনার হরিন ধরতে ব্যার্থ হয়। খেলার দ্বিতীয়ার্ধে গোল নামক শোনার হরিন ধরতে  আবারও নৈহাটি সান স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষের দুর্গে আঘাত করতে থাকে। খেলার ১৩  মিনিটের সময় নৈহাটি সান স্পোর্টিং ক্লাবের ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওসমান প্রতিপক্ষের দুর্গ ভেঙ্গে গোল নামের সোনার হরিনটি ধরে ফেলে। দল ১-০ তে এগিয়ে যায়। 
খুলনা এজাজ ফুটবল একাডেমি গোল পরিশোধ করার জন্য উঠে পড়ে লাগলেও খেলার বাকি সময় তাদের পক্ষে আর গোল করা সম্ভব না হওয়ায় নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে কোয়াটার ফাইনাল নিশ্চত করে।
বিশিষ্ট ক্রিড়া সংগঠক মোঃ কালাম শেখের স্পন্সরে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের একমাত্র  গোলদাতা ওসমান।
খেলা পরিচালনা করেন তানভির ইসলাম, সাইফুল ইসলাম, আঃ গফফার। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত। 
 খেলা চলাকালীন সময়ে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া  সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, ক্রীড়া সংগঠক মঈনুল হাসান টুটুল, আঃ রহমান, বিএনপি নেতা এসএম আঃ মালেক, সৈয়দ নিয়ামত আলী, টুর্নামেন্ট কমিটির যুগ্ন আহবায়ক আলম শেখ, ক্রিড়া সংগঠক বাশির আহম্মেদ লালু, মনির হোসেন, বিপ্লব, আয়ূব খান, শাহাজাদা আলমগীর, শুভ গালিব, সাবেক গোলকিপার ইরান, মোঃ জালাল মোল্যা, ফুটবল কোচ সাধন দে, বশির হায়দার পল্টু, মিরাজুল ইসলাম মিরান, জহির, তাহসিন প্রমূখ। আগামী ৫ ডিসেম্বর শুক্রবার খেলায় অংশগ্রহণ করবে কাজদিয়া ফুটবল একাদশ ও গোপালগঞ্জ ফুটবল ট্রেনিং সেন্টার।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনার ক্ষুদে কারাতে খেলোয়াড়দের গৌরবময় সাফল্য

খুলনার ক্ষুদে কারাতে খেলোয়াড়দের গৌরবময় সাফল্য