নিজস্ব প্রতিবেদক
রূপসা উপজেলা পরিষদে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে গত ষুর্যউদয়ের সাথে সাথে ৩১ বার তপোতধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা প্রশাসন বিজয় মঞ্চে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাকের নেতৃত্বে, বিএনপি উপজেলা কমিটি আনোয়ার খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শিল্পী, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক শেখ , সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোল্লা মহব্বত আলী,সিপিপি নেতা সুকেন,সহ সকলের নেতৃত্ব পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় সঙ্গিতের মধ্যদিয়ে লাল সবুজের পতাকা উত্তলন কবুতর ও বেলুন উন্মুক্ত করেছে নির্বাহী কর্মকর্তা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর ও বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমিটির আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে । পরে উপজেলা চত্বরে নিহত ও আহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের স্বজনদের ফুলের স্টীক হাতে তুলে নিয়ে বরন করে নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখার ইসলাম শামীম কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনারুল কুদ্দুছ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, প্রকৌশলী শুভন সরকার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার, প্রোগ্রামার কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহান ইয়াছিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান, বি,আর,ড,বি কর্মকর্তা মোঃ তারেক আজিজ ইকবাল, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সহ পরিষদের সকল দপ্তরের অফিসার বৃন্দ প্রমুখ।
নতুন সংবাদ প্রতিদিন