ঢাকা | বঙ্গাব্দ

রূপসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া মাহফিল খাবার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
রূপসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া মাহফিল খাবার বিতরণ

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

রূপসায় সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  আজিজুল বারী হেলালের নির্দেশনায় শ্রীফলতলা ইউনিয়নের  ৯নং ওয়ার্ড  বিএনপি ও সকল অঙ্গ  সহযোগী সংগঠনের  আয়োজনে নন্দনপুর খানজাহান আলী মোড়ে গত ২ জানুয়ারি আসরবাদ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। ২নং শ্রীফলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মইনুদ্দিন নয়ন এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য শেখ জাহিদুর রহমান, মোল্লা কামরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ শিকদার বিএনপি নেতা মোঃ নাসির ফকির ,খুলনা জেলা যুবদলের সদস্য মোঃ সেলিম চৌধুরী, মোঃ মুজিবর মোল্লা ,নাজমুল সাকিব,রিকু হালদার, ফারুক মোল্লা, ফেরদৌস শেখ, টুটুল শেখ, রাসেল শেখ, মহির মল্লিক, মুসা জমাদ্দার, নাহিদ খা,কবির ফকির, প্রমুখ। 


দোয়া মোনাজাত পরিচালনা করেন নন্দনপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশইমাম মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেরখাদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেরখাদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা