খান শহীদ
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের দেবীপুর গ্রামের শোতাল বটতলায় বাংলাদেশ জামাতে ইসলামীর ৬ নং ওয়ার্ডে নির্বাচনী সমাবেশ গত ১৮ নভেম্বর সভাপতিত্ব করেন মোঃ আসলাম হোসেন জামতে ইসলামী ওয়ার্ড সভাপতি, সেক্রেটারী মোঃ মোজাহের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামাতে ইসলামীর আমির মাওঃ মোঃ লবিবুল ইসলাম, তিনি বলেন ফ্যাসিষ্ট শেখ হাসিনার ফতনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে। খুলনা ৪ আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষে অধ্যাপক মাওঃ মোঃ কবিরুল ইসলাম সংসদ পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আপনারা সবাই দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশে চাঁদা বাজি জোর পূর্বক জমি দখল মানুষ হত্যা করতে কেহ সাহস পাবে না ইনশাআল্লাহ। রাজনীতির নামে যারা সন্ত্রাস কর্ম কান্ডের সাথে জড়িত তাদের প্রতিহত করার আশাবাদ ব্যাক্ত করেন।আরো বক্তব্য দেন উপজেলা সেক্রেটারী ডাঃ মোঃ হাবিবুল্লাহ ইমন নৈহাটী ইউনিয়ন আমির মাওঃ মুফতি মহিউদ্দিন, উপজেলা শ্রমীক কল্যাণ সভাপতি মোঃ নাজিম উদ্দীন আনোয়ার হোসেন হাবিবুর রহমান, মোঃ জামাল শেখ মোঃ আক্তার হোসেন, মোঃ আলাল শেখ ইদ্রিস আলি সাব্বির শেখ প্রমুখ।
নতুন সংবাদ প্রতিদিন