ঢাকা | বঙ্গাব্দ

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, ফুলতলার যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
ছেলেধরা সন্দেহে গণপিটুনি, ফুলতলার যুবকের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি: আবু সাঈদ আকাশ 

খুলনার রায়ের মহল এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রাজু শিকদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রাজু শিকদার ফুলতলা উপজেলার পাড়িয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়ের মহল এলাকায় একটি শিশুর সঙ্গে রাজু শিকদারকে দেখতে পান স্থানীয় কয়েকজন। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে কয়েকজন আটক করে মারধর শুরু করেন। একপর্যায়ে বিষয়টি ছড়িয়ে পড়লে সেখানে লোকজন জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজু শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের পরিবারের দাবি, রাজুকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয়নি; বরং পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালে মর্গের সামনে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। তবে পরিবারের এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
রাজুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচন

মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচন