স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল-কে সভাপতি এবং দৈনিক ভোরের আলো পত্রিকার প্রতিনিধি কালাম তালুকদার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত এই কমিটির নাম ঘোষণা করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহসভাপতি কামরুল হাসান (আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), কোষাধ্যক্ষ এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব), দপ্তর সম্পাদক হৃদয় হাওলাদর (কান্ট্রি টুডে) এবং প্রচার সম্পাদক মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা)।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), কাজী শাহীন (দেশের তথ্য), গোলাম মর্তুজা (যুগকথা), সোহেল হাওলাদার (যুগের সাথী), আলবার্ট শিকদার কমল (কালের সমাজ) ও কামাল হাওলাদার (চৌকস)।
সভায় নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থ পূরণের মাধ্যম নয়; এটি একটি দায়িত্বশীল ও জনকল্যাণমূলক পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থে কাজ করাই কোটালীপাড়া সাংবাদিক ফোরামের প্রধান লক্ষ্য। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নতুন সংবাদ প্রতিদিন