মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১০ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত । গতকাল ১৯/১/২৬ সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ঐতিহ্যবাহী বিরাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো ১০ দলীয় মনোমুগ্ধকর ভলিবল টুর্নামেন্টে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবু বক্কর মোল্লা,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশাসক, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন।সকল দলের খেলোয়াড়দের নান্দনিক ও শৈল্পিক পারফরম্যান্সে মুগ্ধ হন ক্রিড়াপ্রেমী দর্শকবৃন্দ।
মাঠজুড়ে ছিল উত্তেজনা,শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ পরিবেশ।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিরাট ওয়ার্ড এবং রানার্সআপ হয় ঝালবাড়ী ওয়ার্ড।
এত সুন্দর, সুশৃঙ্খল ও সফল আয়োজন উপহার দেওয়ার জন্য আয়োজক কর্তৃপক্ষের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
নতুন সংবাদ প্রতিদিন