ঢাকা | বঙ্গাব্দ

আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি 

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়ায় অবস্থিত কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় হাইস্কুল ও কলেজ চত্বরে ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের আয়োজনে এ বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) মো.শহিদুল ইসলাম। প্রভাষক মো.আব্দুল ওহাব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কে এম খয়বর রহমান,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাহাদৎ হোসেন রকেট, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী,বাংলা প্রভাষক মো.রেজাউল করিম।
শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন অত্র হাইস্কুলের শিক্ষক মো.সেলিম। দোয়া অনুষ্ঠানে প্রভাষক, শিক্ষক শিক্ষিকা,কর্মচারী,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স
রূপসাকে মডেল উপজেলা হিসাবে গড়ার স্বপ্ন দেখেন জিএম কামরুজ্জাম

রূপসাকে মডেল উপজেলা হিসাবে গড়ার স্বপ্ন দেখেন জিএম কামরুজ্জাম