মোঃ শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন পৌরসভা নির্বাচনে বরিশাল জেলার, বাকেরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আতাউর রহমান রোমান ।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদলের পৌর শাখার আহবায়ক পদে রয়েছেন।
এছাড়াও তিনি, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থেকে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ায় অতুলনীয় ভূমিকা রেখেছেন।
তিনি বর্তমানে সততা নিষ্ঠার সাথে বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তিনি পেশায় একজন কলেজের প্রভাষক হিসেবে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি রাজনীতিতে সর্বদা সামনের দিকে নেতৃত্বে থেকে তার সমাজ সেবা করে আসছেন।
সাবেক এই ছাত্রনেতা ও তরুণ এই সমাজসেবক সংবাদমাধ্যমকে জানান, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেসহযোগিতা দিবেন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখী-সুন্দর সমাজ গড়বেন।
বাকেরগঞ্জ পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হয়ে এলাকাবাসীর সেবা করতে চান।
আল্লাহ সহায় হলে সামনের দিনে আপনাদের ২৪ ঘন্টা সেবা দিতে চান।
নতুন সংবাদ প্রতিদিন