আফজাল হোসেন জয়, বান্দরবান প্রতিনিধি।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকগণ মানব বন্ধন করেছেন।
আজ শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক বৃন্দ বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীরা তাকে নৃশংস ভাবে হত্যা করে। রাষ্ট্র এ ঘটনার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।

একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিকন কে প্রকাশ্যে মারধর করা হয়, থেতলে দেয়া হয় তার শরীর। দ্রুত সময়ের মধ্যে দায়ীদের দৃষ্টান্ত মূলক বিচার ও নিহতের পরিবারের জন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের দাবি জানাই।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, কার্যনির্বাহী সদস্য কৌশিক দাশ গুপ্ত সহ অন্যান্য সাংবাদিকরা।
নতুন সংবাদ প্রতিদিন