ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জনজোয়ারের ঢল: ধানের শীষের মনোনয়ন পেয়ে ফিরলেন জননেতা আবুল হোসেন খান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
বাকেরগঞ্জে জনজোয়ারের ঢল: ধানের শীষের মনোনয়ন পেয়ে ফিরলেন জননেতা আবুল হোসেন খান

বাকেরগঞ্জ প্রতিনিধি :

শহরজুড়ে অপেক্ষার প্রহর, রাজপথভরা মানুষের উচ্ছ্বাস আর স্লোগানের প্রতিধ্বনিতে বারবার কেঁপে উঠা জনপদ— এমন এক দৃশ্যের সাক্ষী হলো বরিশাল-০৬, বাকেরগঞ্জ। বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এলাকায় ফিরলেন বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের নেতা জনাব আবুল হোসেন খান। তাঁর আগমনকে ঘিরে পুরো বাকেরগঞ্জ যেন পরিণত হয়েছিল উৎসবের নগরীতে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল থেকেই উপজেলার ১৪ ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজারের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বোয়ালিয়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রিয় নেতাকে বরণ করে নিতে অপেক্ষা করতে থাকেন। কারও হাতে ধানের শীষ, কারও গলায় স্লোগানের সুর—“বাকেরগঞ্জের মাটি, আবুল হোসেন খানের ঘাঁটি”, “তারুণ্যের অহংকার, ধানের শীষ এবার”—এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে জনসমাগম।
সূর্য অস্তমিত হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন জননেতা আবুল হোসেন খানের গাড়ি বহর শহরে প্রবেশ করে, তখন অপেক্ষমাণ জনতার উচ্ছ্বাস রূপ নেয় বাঁধভাঙা স্রোতে। মুহুর্মুহু করতালি, উল্লাস, ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় অভিসিক্ত এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়। রাজপথে তখন জনতার ঢেউ, স্লোগানে স্লোগানে প্রকম্পিত চারদিক।
এরপর ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর আহ্বায়ক ও ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল হোসেন খান। তিনি বলেন, “বাকেরগঞ্জ হবে সন্ত্রাসমুক্ত, উন্নত ও আধুনিক জনপদ। গণমানুষের জন্য নিবেদিত রাজনীতি করতেই আমার পথচলা, আর জনগণের হাত ধরেই সেই লক্ষ্য আমি পূরণ করবো, ইনশাআল্লাহ।

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার। এছাড়াও জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, “বাকেরগঞ্জের পরিবর্তন ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে আজ থেকে। ধানের শীষই গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলদস্যুদের পুতে রাখা ১৪ অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার, প

জলদস্যুদের পুতে রাখা ১৪ অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার, প