ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
ধর্ষণ ও হত্যার বিচার চাই,শিশুর নিরাপত্তা নিশ্চিত করো,এই শ্লোগান সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (JYDO) আয়োজনে গত ১৯ মে রাজধানীর মীরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২৪ মে) বিকাল ৪ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ নাজমুল হাসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকার কর্মি উপজেলা ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ সংগঠনের সহকারী প্রচার- সম্পাদক তাওহীদ আহমেদ সিফাত,যুব ও ক্রীড়া সম্পাদক পারভেজ নয়ন, বন ও পরিবেশ সম্পাদক দিপু মিত্র, সংগঠনে অন্যতম নারী সদস্য রিয়া দাস, অন্তি দাস,অভিভাবকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কোনো নারী ও শিশুকে এভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার না হতে হয়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ কমবে না বলেও দাবী করেন তিনি।
তিনি তার বক্তব্যে আরোও বলেন, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়তেই থাকবে। তাই মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রতিবাদী স্লোগান দেন এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নতুন সংবাদ প্রতিদিন