ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১২৬ উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
গোপালগঞ্জে ১২৬ উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষালকান্দি গ্রামের ১২৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
গোপালগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করা এবং সরকারি সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণের মাধ্যমে এ কর্মসূচির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি