ঢাকা | বঙ্গাব্দ

কাশিয়ানীর পাথরঘাটায় নারী সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
কাশিয়ানীর পাথরঘাটায় নারী সমাবেশ অনুষ্ঠিত

গোলাম রব্বানী, গোপালগঞ্জ 

নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সচেতন সমাজ গঠনের লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পাথরঘাটায় একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক প্রচার কর্মপরিকল্পনার আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে এলাকার বিপুল সংখ্যক নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় চার কোটি পরিবারকে সামাজিক নিরাপত্তা ও সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার মো. বেনজীর আহমেদ। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি কৃষি সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি নারী ও শিশুর সুরক্ষায় সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে নিরাপদ মাতৃত্ব, মাতৃদুগ্ধ পান, শিশু বিকাশ, অটিজম, মানসিক স্বাস্থ্য, ডেঙ্গু প্রতিরোধ এবং পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে বিভিন্ন করণীয় তুলে ধরেন। একই সঙ্গে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, মাদক ও মানবপাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্বও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম মোল্লা। তিনি কন্যাশিশুদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে জাতীয় জরুরি সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯, স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩, দুর্নীতি দমন কমিশনের ১০৬ এবং সরকারি তথ্য ও সেবার জন্য ৩৩৩ নম্বর ব্যবহারের বিষয়ে উপস্থিতদের অবহিত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের অ্যানাউন্সার মো. দেলোয়ার হোসেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তৃণমূল কর্মীরা রবীন্দ্রনাথের ছবি পোড়ানয় - বিজেপি কর্মীরা র

তৃণমূল কর্মীরা রবীন্দ্রনাথের ছবি পোড়ানয় - বিজেপি কর্মীরা র